বিদ্যুৎ বিতরণ খাত বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা সরকারের

বিদ্যুৎ বিতরণ খাত বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা সরকারের

বিদ্যুৎ বিতরণ কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সরকারের লক্ষ্য এখন কেবল বিদ্যুৎ উৎপাদন ও পাইকারি সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রীর ভাষ্যমতে, বিগত ১৭ বছরে গ্যাস অনুসন্ধানে ঘাটতি ছিল এবং জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ক্যাপাসিটি চার্জ ও ৬৭ হাজার কোটি টাকার বকেয়া বড় সংকটের কারণ। এদিকে, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি ও নতুন গ্যাস সংযোগের অভাবে উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছেন ব্যবসায়ী ও ব্যাংকাররা।

Leave a Reply