Dhaka ০৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে জমজমাট কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪ Time View

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল বিজয়ের দিন উপলক্ষে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মানিক মিয়া এভিনিউতে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষা বিপ্লবের গান’। দেশের শিল্প, সংস্কৃতি ও তারুণ্যের শক্তিতে উজ্জীবিত এই আয়োজনটি ঘিরে রাজধানীজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মুনসুন কালচারাল এলায়েন্সের উদ্যোগে আয়োজিত এই উন্মুক্ত কনসার্টে দেশের খ্যাতনামা বেশ কয়েকটি ব্যান্ডদল ও সংগীতশিল্পী অংশ নিচ্ছেন। আয়োজকদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য সংগীতানুষ্ঠানে সুরের মূর্ছনা ছড়াবেন জনপ্রিয় সংগীতশিল্পী পারসা মাহজাবীন, সেজান, আসিফ আকবর এবং ব্যান্ডদল ‘কুড়েঘর’, ‘আর্বোভাইরাস’, ‘এভয়েড রাফা’, ‘শিরোনামহীন’, ‘আর্ক’ (হাসান) ও ‘আর্টসেল’।

গত বছরগুলোতে ছাত্র-জনতার রক্তক্ষয়ী ও ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি ও রাষ্ট্রে যে গভীর পরিবর্তন সূচিত হয়েছিল, তারই স্মরণে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তরুণ প্রজন্মের এই রাজনৈতিক ও সামাজিক আকাক্সক্ষাকে ধারণ করে সাংস্কৃতিক মেলবন্ধনের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন মহলের বিশিষ্টজনেরা।

আয়োজক কমিটি জানিয়েছে, এই কনসার্ট কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং জুলাইয়ের চেতনাকে চিরজাগরূক রাখতে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার বিজয়ের গান গেয়ে শোনানোর এক অনন্য মঞ্চ। বিকেল ৩টা থেকে শুরু হতে যাওয়া এই উন্মুক্ত আয়োজনে সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশা করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হুইপ নূর-ই-আলম এবং বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজকদের স্বেচ্ছাসেবকরা যৌথভাবে কাজ করছেন, যাতে নগরবাসী কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে এই ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারেন।

Write Your Comment

About Author Information

Popular Post

পুরান ঢাকার গোধূলিবেলায় অদ্ভুত এক প্রেম ও রহস্যময় বাস্তবতার গল্প

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া এভিনিউতে জমজমাট কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

Update Time : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬